চাঁপাইনবাবগঞ্জে হজযাত্রীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৪-৩০ ০১:৩৯:৪২
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের(ইফা) ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৯এপ্রিল) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন ইফা চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান। আরও বক্তব্য দেন হজ এজেন্সিজ অব বাংলাদেশ হাব প্রতিনিধি আব্দুল জব্বার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা.মোহাম্মদ মাসুম ও মডেল মসজিদ পেশ ইমাম মুখতার আলী।
প্রশিক্ষণে হজযাত্রীদের সার্বিক দিক নিদেশণা দেয়া হয়। অনুষ্ঠানে জাননো হয়, জেলা থেকে এবছর সরকারি ব্যবস্থাপনায় ৪৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৯১১ জন সহ ৯৬০ হজযাত্রীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।