বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট চলছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২৮ ০৯:৪৬:২৫

আজ(২৮শে এপ্রিল), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে গণপরিবহনে আগুন, পুলিশের হয়রানী,সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধসহ কয়েকটি দাবীতে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে। 
ভোর ৬ টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট শুরু হয়। 
তবে, ঐক্য পরিষদের  ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট প্রত্যাখান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তারা জানান  শ্রমিক স্বার্থ বিরোধী অবৈধ কর্ম বিরতি মানবে না। 
চট্টগ্রাম পিকআপ, সিএনজি, টেম্পো ও পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন শ্রমিকরা কোন প্রকার বাঁধা ছাড়া সড়কে গাড়ি চালাবেন। কোন দুষ্কৃতকারী বাঁধা দিলে প্রশাসনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
এদিকে, দুপুরে পরিবহন মালিক সমিতির সদস্যদের সাথে প্রশাসনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর