মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

নাগরপুরে গণহত্যা দিবস পালিত

  • শিলা আক্তার,
  • ২০২৪-০৪-২৬ ১৮:০৭:২৫
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে গণহত্যা দিবস পালিত। দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) ২০২৪ সকালে নাগরপুর উপজেলার বনগ্রাম গণকবরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সহ গ্রামবাসীর পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি দোয়া করা হয়। পুস্পস্তবক অর্পণ ও দোয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ফজলু সহ পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উদযাপ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ। আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য:- ১৯৭১ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম রসুলপুরে (২৫ অক্টোবর) বর্বরোচিত হামলা করে পাক হানাদার বাহিনী। হামলায় নিরীহ গ্রামবাসী সহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করা সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় বসত বাড়ি। সেই সাথে পুড়িয়ে মারা হয় অসংখ্য অসহায় গবাদি পশু। এমন হত্যা যজ্ঞ শেষে পাক হানাদার বাহিনী চলে গেলে গ্রামবাসীর সহায়তায় শহীদ মুক্তিযোদ্ধাদের দেয়া হয় গণ কবর। সেই থেকে প্রতি বছর এই দিনে (২৫ মার্চ) শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও নিহত মুক্তিযোদ্ধার পরিবার সহ গ্রামবাসীরা ছুটে যান এ গণ কবরে। মির্জাপুরে অসুস্থদের মধ্যে চেক বিতরণ মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মির্জাপুরে অসুস্থদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত এই চেক বিতরণ করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ। এ উপলক্ষে শুক্রবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ মির্জাপুর উপজেলা পরিষদ আওয়ামীলীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবুল প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৬ জন অসুস্থ ব্যক্তির মধ্যে ২০ লক্ষ ৯০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করেন খান আহমেদ শুভ এমপি।

এ জাতীয় আরো খবর