বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মরদেহ পৌঁছার পর পরিবারে শোকের মাতম ওমানে বাংলাদেশী প্রশিকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২৫ ২৩:২৩:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের বাসিন্দা মো. নাদিম ওরফে আলিম(২৫) নামে যুবকের ওমানে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আশরাফুল হক ওরফে ফুকার ছেলে। এক সপ্তাহ আগে গত ১৮ এপ্রিল দুপুরে তিনি ওমানের রাজধানী মাস্কাটের বিমানবন্দরের নিকট আল মোসাইদ এলাকায় রাজমিস্ত্রী (মেসন) হিেেব একটি ভবনের পানি নিষ্কাশনের  ম্যানহোলে কর্মরত অবস্থায় মাটি ও পাথর চাপা পড়ে মারা যান। তিনি মাস্কাটের রিসিল এলাকায় থাকতেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  দুপুর আড়াইটার দিকে তাঁর মরদেহ বাড়িতে এসে পৌঁছুলে শোকের আবহ তৈরী হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১৪ মাস আগে গত ২০২৩ সালের  ফেব্রæয়ারী মাসে তিনি ওমান যান। তাঁর বড়ভাই মাসুম আলী (৪১) ২০২০ সালে প্রথমে ওমান যান। তিনি ছোটভাইকে ওমানে নিয়ে যান। মাসুম গত ৬ এপ্রিল বাড়ি আসেন।
মাসুম আলী বলেন, নাদিম তাঁর পরিবারে একটি আড়াই বছরের মেয়ে ও তরুনী স্ত্রী সুমাইয়া ফেরেদৌসী শরিফাকে (১৯) রেখে গেছেন। পুরো পরিবার জুড়ে এখন শোকের মাতম চলছে। ওমান সরকারের কোন অর্থ সাহায্য এখনও তাঁরা পান নি।
ইউপি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ আতাউল হক কমল বলেন, একজন তরুন রেমিট্যান্স যোদ্ধার কর্মক্ষেত্রে এমন মৃত্যু দূ:খজনক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নাদিমের দাফন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।  
 

 


এ জাতীয় আরো খবর