বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-২৫ ২৩:২১:৫২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসাধরণ অধিদপ্তরের আয়োজনে সাড়ে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন
উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ্ ,মো.ফরহাদ আলী ,মো.ইয়াছিন আলী ,শামসুল হুদাসহবিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
প্রণোদনার আওতায় একজন চাষি আউশ ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

 


এ জাতীয় আরো খবর