বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নয় শ্রমিক নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২৫ ১০:১৯:৪৪

বুধবার বিকেলে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উদয়পুর এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ড্রাম ট্রাক উল্টে অন্তত নয় জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। 
উদয়পুরের নব্বই ডিগ্রি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
নিহত সকল শ্রমিক সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানা গেলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শ্রমিকদের বহনকারি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।


এ জাতীয় আরো খবর