বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৯ম পে-স্কেলসহ ছয় দফা দাবিতে বরগুনায় চাকুরীজীবি ফোরামের স্মারকলিপি পেশ

  • এম আর অভি,
  • ২০২৪-০৪-২৫ ০০:০৭:০৩

বরগুনা প্রতিনিধি: ৯ম পে-স্কেলসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর  জেলা প্রশাসকের মাধ্যমে বরগুনায় স্মারকলিপি পেশ করেছেন চাকুরীজীবি ফোরামের সদস্যরা। ২৪ এপ্রিল বুধবার বেলা ১১ টায় বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পিজুস চন্দ্র দের  হাতে স্মারকলিপি তুলে দেন নবম পে-স্কেল ঘোষণা সহ অন্যান্য দাবীতে আন্দোলনরত ১১-২০ গ্রেড সরকারি চাকুরীজীবি ফোরামের বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এনামুল কবির ও নাসিরুজ্জামান। এ সময়  জেলার সরকারি চাকুরীজীবি ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখা,টাইম স্কেল সিলেকশন, গ্রেড পুনর্বহাল  ,এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন ,শতভাগ পেনশন প্রদান সহ কাজের  ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তনের দাবি  সরকারি চাকুরীজীবি ফোরামের।

 


এ জাতীয় আরো খবর