সোমবার, অক্টোবর ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২২ ০০:১৬:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় র‌্যাবের অভিযানে ২০১৯ সালে দায়ের  একটি মাদক মামলায় ৫ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আশরাফুল ইসলাম(২৮) গ্রেপ্তার হয়েছে। তিনি ভোলাহাটের মুন্সিগঞ্জ গ্রামের আসগারের ছেলে।
রবিবার (২১ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার(২০ এপ্রিল)  রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বড়গাছি বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে  ৫ বছর পূর্বে ভোলাহাট থানায় দায়ের মামলার দন্ডিত পলাতক আসামী আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।   
 

 


এ জাতীয় আরো খবর