শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

চাঁপাইনবাবঞ্জের ৫ পুলিশ কর্মকর্তার রেঞ্জ সেরা ৭টি পুরস্কার অর্জন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২২ ০০:১০:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৫ পুলিশ কর্মকর্তা নির্দিষ্ট ক্যাটাগরি ও বিভিন্ন মানদন্ডে এবং ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সদর দপ্তরের নীতিমালা অনুযাযী মার্চ’২০২৩ মাসে রাজশাহী রেঞ্জের সেরা কর্মকর্তা হিসেবে ৭টি পুরস্কার অর্জণ করেছেন। রবিবার(২১এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের সকল ইউনিটসমূহের সাথে মার্চ’২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার হিসেবে কর্মকর্তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সভার সভাপতি ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। এ সময় রেঞ্জ কার্যালয়ের দু’জন অতিরিক্ত ডিআইজি,চাঁপাইনবাবগঞ্জসহ রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ সহ উর্ধতণ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেঞ্জের সেরা সার্কেল অফিসারের পুরস্কার পেয়েছেন নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কারও অর্জন করেছেন। সেরা অফিসার ইনচার্জেও (ওসি) পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মিন্টু রহমান। তিনি ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কারও অর্জন করেছেন। সেরা পুলিশ পরিদর্শকের (তদন্ড) পুরস্কার পেয়েছেন শিবগঞ্জ থানার সুকোমল চন্দ্র দেবনাথ। শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের (এসআই) প্রথম পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মো. আকতারুজ্জামান। এছাড়া জেলা গোয়েন্দা শাখা,চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) আসগার আলী পিপিএম ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেয়েছেন।  

 


এ জাতীয় আরো খবর