বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ১৬৮ শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২০ ১৮:১০:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মানোন্নয়ন শীর্ষক মততবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০এপ্রিল) সকালে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সভা শেষে  নাচোলের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যূষিত প্রত্যন্ত বিভিন্ন এলাকায় বসবাস ও শিক্ষাগ্রহণকারী ১৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি (আড়াইহাজার থেকে সাড়ে ৯হাজার টাকা পর্যন্ত) ও ১৬৭ শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। এসব শিক্ষাসহায়ক কর্মসূচীতে ব্যয় হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্প ও স্থানীয় সরকার উন্নয়ন সহায়ক প্রকল্পসহ বিভিন্ন তহবিল হতে এই ব্যয় সমন্বয় করা হয়েছে।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান,সিভিল সার্জন ডা.এসএম মাহমুদুর রশিদ ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উঁরাও। মূখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ^বিদালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। গেষ্ট অব  অনার ছিলেন ব্রাক ইন্টারন্যাশনাল, আফ্রিকার প্রোগ্রাম ডিরেক্টর মিস আন্না মিনজ। অনুভুতি প্রকাশ করেন নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা বিধান সিং,নাসিরাবাদ দোলাহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী অভিজিত বর্মণ ও সোনাইচন্ডী উচ্চ বিধ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নুপুর রানী।
বক্তরা বলেন, সরকার ও বিভিন্ন বেসরকারি সংগঠন সমাজের সকল মানুষের উন্নয়ন সমতায় কাজ কাজ করে যাচ্ছে। মূলধারা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  বিভিন্নক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে তাদেও এগিয়ে নিতেও একই সাথে নিরলস কাজ হচ্ছে। এর মধ্যে রয়েছে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। এই উন্নয়নের প্রথম সোপানের অন্যতম হচ্ছে শিক্ষা। এসব উন্নয়ন টেকসই করতে সরকারের সাথে সাথে সকলকে কাজ করতে হবে।
বক্তারা এসব উন্নয়নের মূল রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়ন কর্মকান্ড ধারাবহিক ও বেগবান হবে বলেও জানান তাঁরা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর জন্য বৃত্তির টাকা ও স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল শিক্ষা বিস্তাওে সহায়ক এবং অনান্যদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। শিক্ষার প্রতি অনুরাগ সৃষ্টি করবে। বাল্য বিয়ে ও মাদকাসিক্ত রোধে অবদান রাখবে। কিশোর গ্যাং সৃষ্টি ও যৌন  হয়রানি কমাতেও এমন সহায়তা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সভায়। 
 

 


এ জাতীয় আরো খবর