বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২০ ১৭:৫৯:৩৭

আজ শনিবার (২০শে এপ্রিল) আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে,পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর শিশুদের খেলাধুলায় অনুরাগী করতে কাজ করছে সরকার। 
তিনি বলেন, খেলাধুলা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, দেশকে বিশ্বে পরিচিত করে। মেয়েরাও এখন অনেক এগিয়েছে। 
শেখ হাসিনা বলেন, সব উপজেলায় মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছে সরকার।


এ জাতীয় আরো খবর