বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে বায়তুল মামুন নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী ও প্রবাসীদের সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-১৯ ১৩:৫৮:২৯

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের বায়তুল মামুন নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চরহাজারী ইউনিয়নের ৩ নং ওযার্ডে
বায়তুল মামুন নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে
বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাঈন উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক  শাহাদাত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও প্রবাসীদের সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সানাবিল আযহা ফুডস কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর শেখ ফরিদ খোকন।
বিশেষ অতিথি ছিলেন বায়তুল মামুন জামে মসজিদ কমপ্লেক্স প্রবাসী কমিটির সভাপতি মাঈন উদ্দিন হাজারী,ইতালী প্রবাসী আলী হোসেন স্বপন।
উপস্থিত ছিলেন বায়তুল মামুন জামে মসজিদ কমিটির সভাপতি মাহবুল হক সর্দ্দার,ইমাম হাফেজ জিয়াউল হক, বায়তুল মামুন জামে মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী আবুল কালাম, ইউসুফ মিয়া, হাজী আবুল কালাম যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস লিটন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া,বায়তুল মামুন নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি আবদুল মতিন,বায়তুল মামুন জামে মসজিদ কমিটির সদস্য মো: আবুল হাসেম সহ আরও অনেকে।

 


এ জাতীয় আরো খবর