বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-১৯ ১০:৪৫:০৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
"প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীদের পশু ও পশু চিকিৎসা সামগ্রীসহ ৩০টি স্টল অংশ  গ্রহণ করে।
উদ্বোধন শেষে খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিবৃন্দরা। পরে উপজেলা প্রাঙ্গনে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে ও  নুরুল কাউছার খানের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তাসলীমা ফেরদৌসীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের
মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমান পারভীন,উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, মৎস অফিসার আশরাফুল ইসলাম সরকার ,সমাজসেবা অফিসার মো.মাঈন উদ্দীন,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,প্রকল্প সম্প্রসারণ কর্মকর্তা ডা.আসাদুজ্জামান সওকী, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আকতার হোসাইন ,চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ,চরহাজারী ইউ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদা প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর