শনিবার, জুন ২৭, ২০২৬

মির্জাপুরে পোশাকের দোকান আগুনে পুড়ে ছাই

  • শিলা অক্তার
  • ২০২৪-০৪-১৯ ০৯:৫৭:০৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদাতা
টাঙ্গাইলের মির্জাপুর বাজারে হাসান’স নামের তৈরি পোশাকের একটি দোকান আগুনে গেছে।
 বুধবার(১৭ এপ্রিল) রাত সারে ১০টায় উপজেলা সদরের মসজিদ রোডে এ ঘটনা ঘটে। আগুনের কারণে দোকানটির অন্তত ৮৫ লাখ টাকার পোশাক ও আসবাবের ক্ষতি হয়েছে দোকানের মালিক হাসান শাহরিয়ার জানান।
বাজারের কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে দোকানের মালিক হাসান শাহরিয়ার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সারে ১০টার দিকে স্থানীয় লোকজন হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরা এগিয়ে গিয়ে দোকানের ভেতর থেকে পোড়া গন্ধ পান। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
মসজিদ রোডের মাহী মেডিকেলের মালিক ওষুধ ব্যবসায়ী তারিক বলেন, স্থানীয় লোকজন চেষ্টা করে প্রথমে দোকানের একটি তালা ভাঙতে সক্ষম হন। খবর পেয়ে মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানের শাটারের সঙ্গে লাগানো সব কটি তালা কেটে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় আশপাশের এলাকার লোকজনের ভিড় পড়ে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাত ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। তিনি ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন। ভবিষ্যত অগ্নিকান্ডের মত ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় করনীয় সম্পর্কে তিনদিনের মধ্যে ব্যবসায়ীদের নিয়ে জরুরী বেঠকের ব্যবস্থা করতে মির্জাপুর থানার ওসি রেজাউল করিমকে নির্দেশ দেন।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে দোকানের মালিক হাসান শাহরিয়ার জানান ফ্যানের তারের জায়গায় ফায়ারিং হয়ে আগুন লাগতে পারে বলে ধারনা করছি।
ফায়ার সার্ভিসের উপকর্মকর্তা মতিউর রহমান জানান, আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।,  


এ জাতীয় আরো খবর