বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে ফুলবাড়ীগেটে মানববন্ধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৪-১৭ ২৩:২৭:৫৩

ফুলবাড়ীগেট  প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এমপি’র ছবি অবমাননার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠন। ১৭ এপ্রিল বুধবার বিকাল ৫টায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর সদস্য ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা আ’লীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম, থানা আ’লীগ নেতা মো. সেলিম  রেজা, মো. সাইদুর রহমান, মো. সুরুজ্জামান হানিফ, মনির শিকদার, শেখ কামাল আহমেদ, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, ওয়ার্ড আ’লীগ নেতা মো. শাকিল আহমেদ, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ফয়সাল হোসেন, ওয়ার্ড মহিলা আ’লীগ নেত্রী রুমা খন্দকার মুন্নি,  ইউপি সদস্য জিএম এনামুল কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন জনি। এ সময় মহানগর আ’লীগ নেতা গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, মো. লিয়াকত মুন্সি, গোলাম রব্বানী, মোকসেদ ফকির,মহানগর কৃষকলীগ নেতা আবু নাঈম, এ্যাড. নার্গিস খানম, কাজী মঈনুল ইসলাম বাবলু, কামাল মুন্সী, নাসির উদ্দিন, মোহন মুন্সি, নিলা নাসির, শানু বেগম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইসলাম রাসেল, মো. ফরহাদ হোসেন, শেখ রমজান আলী, এস এম ইসহাক হোসেন, জাহাঙ্গীর কবির খোকন, লাভলুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষকলীগ, ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের অস্তিত্বে যারা আঘাত করে তারা কখন আওয়ামী লীগ হতে পারে না। যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি এবং এস এম কামাল হোসেন এমপির ছবি অবমাননা করতে পারে তারা আওয়ামী লীগ বা এর কোন অঙ্গসংগঠনের সদস্য হতে পারে না। ঘটনার নেপথ্যের ব্যক্তিদের অবিলম্বে দল থেকে বহিষ্কার এবং দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 


এ জাতীয় আরো খবর