বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষ্যে সভা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-১৬ ২২:৪০:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬এপ্রিল) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাছমিনা খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তসিকুল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার সহ অতিথিরা। সভায় অংশ নেন জনপ্রতিনিধি,সরকারি বেসরকারি কর্মকর্তা,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি,শিক্ষকবৃন্দ সহ অংশীজনরা। সভাশেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রবেশমুখে ‘সর্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্ক’ উদ্বোধন করেন।
পরে দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের  সভাপতিত্বে জুম মিটিং এর মাধ্যমে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার,জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় এবং সর্বজনীন পেনশন স্কীমে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম,প্রোগামার নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। সভাগুলোয় সর্বজনীন পেনশন স্কিমভিত্তিক সরকারের দূরদর্শী পরিকল্পনা এবং স্কিমের সুফল ও সুবিধা বিষয়ক সার্বিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 
 

 


এ জাতীয় আরো খবর