আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮:০০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার মুজিব সড়কস্থ রেলগেট সংলগ্ন কপোতাক্ষ সিকিউরিটি সার্ভিসেস নামক প্রতিষ্টানের সামনে পশ্চিম পার্শ্বে হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছাঃ প্রিয়া খাতুন (২২), পিতাঃ মৃত আকতার হোসেন, মাতাঃ মোছাঃ শাহানারা বেগমকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা সহ আটক করা হয়। উপ-পরিদর্শক জনাব মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।