রবিবার, মে ৩১, ২০২৬

আগামী দোসরা মে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১৫ ১৯:৫৭:৫৯

আগামী দোসরা মে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই সংসদ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনে ওই দিন বিকেল ৫টায় বসবে এই অধিবেশন।
সোমবার (১৫ই এপ্রিল) বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। 
এর আগে গত ৫ই মার্চ দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসে। পরবর্তী অধিবেশনটি হবে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। 
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশনের আগে কার্য -উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।


এ জাতীয় আরো খবর