গতকাল ঈদুল ফিতর ও নববর্ষের টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে হয়েছে। সোমবার (১৫ ই এপ্রিল) পুনরায় শুরু হয়েছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক।প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গেল বুধবার ঈদের ছুটি শুরু হয়েছিল। এরপর ১০, ১১ ও ১২ এপ্রিল ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি ছিল। ফলে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটান চাকরিজীবীরা।
এছাড়া আগামী সপ্তাহে খুলবে স্কুল-কলেজও। তখনও আরও কর্মমুখর হয়ে উঠবে রাজধানী ঢাকা।