চাঁপাইনবাবঞ্জে উদীচী’র বর্ষবরণ
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-০৪-১৫ ০০:৪২:১৬
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ও প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ-১৪৩১ বাংলা উৎসব উদযাপন করেছে। রোববার (১৪এপ্রিল) বিকাল ৪টায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে উদীচী জেলা শাখার সভাপতি এড.এবিএম সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন জীবন,সাবেক সভাপতি কামরুজ্জামান রানু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন। শুভেচ্ছা বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড.মাযহারুল ইসলাম তরু।
সহ- সাধারণ সম্পাদক গোলাম মওলার সঞ্চালনায় টানা সাড়ে ৩ ঘন্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ সঙ্গীত দু’টির মধ্যে দিয়ে। পরে শিশু ও অতিথি শিল্পীসহ উদীচী’র নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি,গণসঙ্গীত,একক সঙ্গীত,একক নৃত্য,ফোক গান পরিবেশিত হয়। পহেলা বৈশাখের উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এর আগে সকালে উদীচী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য ও শিল্পীরা নেচে-গেয়ে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।