বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৫ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১১ ১৯:০০:৩৫

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।বিকেলের দিকে ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে। 
সদরঘাট নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন অচেতন ছিলেন।
সদরঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। ওই সময় লঞ্চে উঠতে গিয়ে পাঁচ জন যাত্রী গুরুতর আহত হন। 


এ জাতীয় আরো খবর