বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রায়গঞ্জের হাটপাঙ্গাসী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০৪-১১ ১৮:৫২:২৯

রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ইসলামাবাদ হাটপাঙ্গাসী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুস্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০২৪) সকাল ৯ টায় এ জামাত অনুস্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন, হযরত মাওলানা মুহাম্মাদ জাকারিয়া আনছাড়ি। পবিত্র ঈদের নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণে সুখ - শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত ঈদের নামাজে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম সরকার, ঈদগাহ মাঠের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মল্লিক সহ সাধারণ মুসল্লীরা অংশ গ্রহণ করেন।

 


এ জাতীয় আরো খবর