বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পিকাপ ভ্যান এবং মাইক্রোবাসের সংঘর্ষে মাধবদীতে চার জন নিহত,আহত ১০

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১১ ১১:১১:০৩

পিকাপ ভ্যান এবং মাইক্রোবাসের সংঘর্ষে নরসিংদীর মাধবদীতে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত আট জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলায় মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাত্রীবোঝাই মাইক্রোবাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পিকাপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চার জন। পুলিশ জানায়, নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ জাতীয় আরো খবর