মঙ্গলবার, মে ২৬, ২০২৬

যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ভারতের ছত্তিশগড়ে ১২ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১০ ২১:৩৯:০৫

যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ভারতের ছত্তিশগড়ে ১২ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ই এপ্রিল) রাতে রাজ্যের দূর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার (১০ই এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 
দূর্গের কালেক্টর স্থানীয় বার্তা সংস্থা এএনআই’কে জানান, কর্মীদের বহনকারী বাসটি রাত সাড়ে ৮টার দিকে কুমহারির কাছে একটি খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয় এবং এসময় আহত হয়েছে আর ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
তিনি জানান, আহতদের মধ্যে ১২ জনকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে, (রায়পুর) স্থানান্তরিত করা হয়েছে। বাকি দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে একটি বেসরকারি হাসপাতালে। তাদের সবার অবস্থা স্থিতিশীল।
এ কর্মকর্তা আরও জানান, বেশ কিছু যাত্রী বাসটিতে আটকা পড়ে আছে, তাদের উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর