ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের সংগঠন 'সম্প্রীতি ২০০২' এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। 'বন্ধুত্বের টানে, মানবতার আহবানে' শ্লোগানে আজ সোমবার বিকালে হেয়াকো বাজারে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের প্রত্যকের কিছু দায়বোধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাচভিত্তিক একটি সংগঠন সেই দায়বোধ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করার মতো একটি উদ্যোগ নিয়েছে, এটি একটি ভালো লক্ষণ। সমাজে এই ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।