বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রমজানে মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষক শরফুদ্দিন ইশতিয়াক

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৪-০৮ ২২:৪৬:৩০

এই রমজান মাসে গরিব, অসহায়,  পথচারীসহ প্রতিবন্ধীদের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক।  এতিমখানার শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন কাপড় ও নগদ অর্থ তুলে দেন তিনি। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ, ইউনিফর্মসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।  এবিষয়ে এই শিক্ষক বলেন,  এ বছর রমজান মাসে সর্বমোট ১০০০ জনকে ইফতার বিতরণ করা হয়েছে। সেহেরী করানো হয়েছে মাদ্রাসার প্রায় ২০০ এতিম শিশুকে। এ ছাড়া রোগীকে নগদ অর্থ সহায়তা,  দুইটি মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে ঈদের জন্য নতুন পোশাক।  মাদ্রাসা ও মসজিদের জন্য ফ্যান দেওয়া হয়েছে।
শরফুদ্দিন ইশতিয়াক আরো জানান,  সর্বশেষ ২টি মাদ্রাসা ও এতিমখানায়  ঈদের জন্য ঈদ উপহার হিসেবে  সেমাই, নুডুলস, মুরগী, গরুরমাংস, পোলাও চাউল, মুদি- কাঁচাবাজার ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে বলেন জানান শরফুদ্দিন ইশতিয়াক । 
এসব কাযের অর্থ সংস্থান বিষয়ে তিনি বলেন, আমার সেবামূলক কার্যক্রমের অন্যতম সহযোগী  আমার কর্মস্থল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। তিনি আরো বলেন,  আমাদের প্রত্যেককে প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করার প্রচেষ্টা থাকা উচিৎ।  তিনি সমাজের সামর্থবান অসহায় মানুষের পাশে দাঁড়ানো।


এ জাতীয় আরো খবর