শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

কোম্পানীগঞ্জে মানব কল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-০৮ ২২:২০:৪২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের
বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে
কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান
শেখ ফরিদ খোকনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের মহাসচিব শাহাদাত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলী হোসেন স্বপন ।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুল মতিন, সমাজ সেবক মো: আব্দুস ছাত্তার শাহীন, মো: ইউছুফ মিয়া, সাহাব উদ্দিন দুলাল,ফাউন্ডেশনের সদস্য নজরুল ইসলাম রাজু ও সোহেল আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠনের ২ টা ফান্ড খোলা হয়েছে।একটা জেনারেল ফান্ড,জেনারেল ফান্ডে সদস্যদের মাঝ থেকে বিভিন্ন দান-অনুদান নিয়ে গঠিত। আরেকটা যাকাত ফান্ড সমাজের বিত্তশালী, ফাউন্ডেশন এর যে কোন শুভাকাঙ্খী ব্যক্তি বর্গের দেওয়া যাকাত,বিভিন্ন দান/অনুদান নিয়ে যাকাত ফান্ড গঠিত উক্ত গঠিত যাকাত ফান্ড  অভিজ্ঞ ৩ জন আলেমের সমন্বিত বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সমাজের অবহেলিত, গরীব,এতিম দের মাঝে বিতরণ করার জন্য বদ্ধপরিকর। ১৯৯৮ সাল থেকে এই সংগঠন মানবের সেবায় কাজ করে এগিয়ে যাচ্ছে।আমরা সকলের সহযোগিতায় সমাজের অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে একান্ত ভাবে কাজ করে যাচ্ছি।

 


এ জাতীয় আরো খবর