চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘মানবতা বোধ,জাগ্রত হোক,বিবেকের তাড়নায়’-শ্লোগাণে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কর্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে দূ:স্থ ও অসহায় মানুষের মাঝে পবিত্র-ঈদ-উল-ফিতর-২০২৪ উপলক্ষে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার(৮এপ্রিল) দুপুর আড়াইটায় পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ পুনাক সভাপতি নাজিফা আলী প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান। উপস্থিত ছিলেন পুনাক সহ-সভাপতি মোসা: নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,মো:নুরুজ্জামান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের দোয়া চান। সভাপতি বলেন, ‘আমরা আছি তোমাদের পাশে’- ¤েøাগাণে চাঁপাইনবাবগঞ্জ পুনাকের আয়োজনে বিভিন্ন সেবামুলক কার্যক্রম চালমান রয়েছে ও অব্যহত থাকবে।