শনিবার, জুন ২৭, ২০২৬

ফুলতলায় সড়ক দুর্ঘটনায় গ্যাসবাহী লরির ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৪-০৮ ২০:৪৯:৫৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সোমবার সকাল পৌনে নয়টায় খুলনাগামী মটর সাইকেলকে (যশোর হ -১৪-৯১৭৬)কে  পিছন দিক থেকে গ্যাসবাহী লরি )ঢাকা মেট্রো ঢ-১১-০৪৩৪)  ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী মোঃ সোহেল ছিটকে পড়ে ও লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। মৃত্যু সোহেল বাগেরহাটের চিতলমারী উপজেলার শিয়ালদা গ্রামের আফজাল সেখের পুত্র এবং যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।

 


এ জাতীয় আরো খবর