শনিবার, জুন ২৭, ২০২৬

কিশোরগঞ্জে দুই টাকায় ঈদ বাজার,তিনশ' পরিবারে ঈদের খুশি

  • মো. ফারুকুজ্জামান,
  • ২০২৪-০৪-০৮ ১৬:৫২:৩৭

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে দুই টাকায় ঈদ বাজার থেকে তিন শতাধিক হতদরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের অসহায় নারী-পুরুষ প্রয়োজনীয় পণ্য কিনছেন।
প্রতীকী মূল্যে ঈদ বাজার নামের ব্যতিক্রমধর্মী এই ত্রাণ তৎপরতায় দরিদ্র লোকজন ঈদের উপহার গ্রহণ করে হাসিমুখে বাড়ি ফিরেন। 
শুরুতেই প্রতিটি লোককে দুই টাকায় টিকিট  কিনে ভিতরে ডুকে বিভিন্ন টেবিলে থরে থরে সাজানো উপহার সামগ্রীগুলোর প্রতিটি আইটেম তারা নিজের হাতে ব্যাগে ভরে বাজার ত্যাগ করেন।
রবিবার(৮এপ্রিল) সকাল থেকে শহরের বিন্নগাঁও নিজ বাড়ি নিরালা ভবনের আঙিনায় দুই টাকা মূ্ল্যের ঈদ বাজার বসান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি। 
এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  
বাজারে উপস্থিত প্রতিটি লোককে তার পরিবারের জন্য এক কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, এক কেজি চিনি, আধা লিটার তেল, এক প্যাকেট লবণ, একটি সাবান, শ্যাম্পু ও নারীদের জন্য একটি নতুন শাড়ি আর পুরুষদের জন্য একটি করে লুঙ্গি উপহার দেওয়া হয়।
ঈদ বাজারের নামে দৃষ্টান্তমূলক এ ঈদ উপহার বিতরণের আয়োজক কিশোরগঞ্জ  সম্মিলিত  নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি জানান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় পঞ্চমবারের মতো এবারও দরিদ্র ও শ্রমজীবী জনগোষ্ঠীর লোকজনের মুখে হাসি ফোটাতে এ আয়োজন। সমাজের বিত্তশালী ও হৃদয়বান লোকজনের সামর্থ্যনুযায়ী বেকার ও অসহায় লোকজনের পাশে দাঁড়ানো উচিত।

 


এ জাতীয় আরো খবর