বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার মানুষের জন্য এরফান গ্রুপের ঈদ উপহার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-০৭ ২৩:৩৫:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৪ উপলক্ষে দেশের  স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে  খাদ্য ও  নতুন পোষাক (শাড়ী,লুঙ্গি,থ্রিপিস) বিতরণ করেছে।
রবিবার(৭ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যানপুর মহল্লায় এরফান গ্রুপ চেয়ারম্যান ও এমডি এরফান আলীর বাসভবনের পাশের্^ এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের পূর্বে বিদেশে চিকিৎসাধীন জেলার শীর্ষ ব্যবসায়ীক ও শিল্প গ্রুপ প্রধান এরফান আলীর সূস্থতা কামণায় দোয়া করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের নির্বাহী পরিচালক মো.কামরুজ্জামান,জিএম সাইফুল ইসলাম, এডমিন রেজাউল করিম,স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন,একান্ত সচিব আবদুল্লাহ-আল-মামুন ফাহিম, হিসাবরক্ষণ কর্মকর্তা শামীম আক্তার,কৃষি বিভাগ প্রধান নাসরুল মিনাল্লাহ বাচ্চু প্রমুখ।
সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনায় নিজস্ব নিরাপত্তাকর্মীদের সহায়তা করে সদর থানা পুলিশের দুটি দল। 
 

 


এ জাতীয় আরো খবর