সোমবার, আগস্ট ১৭, ২০২৬

বর্তমান সরকার সাধারন মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে-সিটি মেয়র

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৪-০৭ ২৩:৩৩:৪৩

ফুলবাড়ী গেট (খুলনা) প্রতিনিধি: বর্তমান সরকার গরিব, অসহায় , খেটে খাওয়া মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে , আওয়ামীলীগ সরকার মানেই গরিবের সরকার ।  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার বেলা ১২ টায় কে ডিএ খান জাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়  প্রাঙ্গণে কেসিসি ২ নম্বর ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ বস্ত্র  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন  কেসিসি মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি  আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।  কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। বক্তৃতা করেন মোহাম্মদ সেলিম রেজা, মোঃ মিজানুর রহমান রূপম, মোঃ অলিয়ার রহমান রাজু , একে লাভলু, মীর আব্দুল জলিল,অ্যাডভোকেট নার্গিস খানম, ইসমাইল হোসেন ইমন, নীলা নাসির, আব্দুল আউয়াল, পাসা চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, মিঠু মুন্সী, মোহন মুন্সি, সুমন মুন্সি, কামাল মুন্সি, রাজিয়া সুলতানা মিমি প্রমূখ ।

 


এ জাতীয় আরো খবর