মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

হাফেজ আহামেদ স্বরণে সূরা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • শহীদুল ইসলাম মামুন
  • ২০২৪-০৪-০৭ ২২:৩৫:১৩

সোনাগাজী ফেনী প্রতিনিধি:
সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের শাহীপুর স্পোটিং ক্লাবে পবিত্র কুরআনের সূরা  তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী রবিবার সকালে শাহীপুর স্পোটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মোঃ ইসমাইল এর সভাপতিত্বে মাষ্টার আবদুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল হালিম সিম্যান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুর রহমান আসহাবে ছুফ্পা নূরানী মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি , রয়েল সিমেন্টের এরিয়া ম্যানাজার আবদুল হালিম।
আয়োজনে আরিফুল ইসলাম USA এর পৃষ্ঠপোষকতায়, সাইফুল ইসলাম টিপু ও ডাক্তার মনির আহমদ এর সার্বিক তত্ত্বাবধানে মরহুম হাফেজ আহামেদ স্বরণে পবিত্র আল কুরআনের সূরা তেলাওয়াত প্রতিযোগিতা গত ৫ এপ্রিল শুক্রবার সকালে শাহীপুর আনোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন স্কুলের ৩শত শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন।
বয়স ভিত্তিক সূরা তেলাওয়াত প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হোন।
উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ সহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বয়স ভিত্তিক (৩-৭) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন, ইসরাত জাহান মীম, দ্বিতীয় স্থান অর্জন করেন, মুমতাহিনা আক্তার অহনা, তৃতীয় স্থান অর্জন করেন, ইসমা জাহান মনিহা।
 বয়স ভিত্তিক (৮-১২)এর ক্যাগরীতে প্রথম স্থান অধিকার করেন, তাওহীদ ইমরোজ আলভী, দ্বিতীয় স্থান অর্জন করেন, কাজী তাওহীদুজ্জামান,  তৃতীয় স্থান অর্জন করেন, বিবি মরিয়ম নুসরাত।
বয়স ভিত্তিক (১৩-১৬) বছর ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেন,আবু আহমদ, দ্বিতীয় স্থান অর্জন করেন,নাজমুন উদ্দিন সাহেদ, তৃতীয় স্থান অর্জন করেন, জাহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতি ডাঃ মোঃ ইসমাইল বলেন, এমন আয়োজন পুরো সোনাগাজীতে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে, ছোট ছোট বাচ্চারা এতো সুন্দর সূরা তেলোয়াত করতে পারে এম আয়োজন না হলে বুঝা যেত না। তবে ভবিষ্যতে আমরা এমন উদ্যোগকে আরো সামনের দিকে এগিয়ে যেতে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আয়োজনটি চালু রাখবো ইনশাআল্লাহ।

 


এ জাতীয় আরো খবর