বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে মাষ্টার আবু নাছের ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-০৫ ২২:১৪:০৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে এস্লোগানকে বুকে লালন করে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে মাষ্টার আবু নাছের ফাউন্ডেশনের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার সময় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মাষ্টার আবু নাছেরের বাড়ীর দরজায় মাষ্টার আবু নাছের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার ওমর ইবনে ফয়সাল জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাষ্টার আবু নাছের ফাউন্ডেশনের চেয়ারপার্সন হোসনে আরা বেগম।
উপস্থিত ছিলেন মাষ্টার আবু নাছের ফাউন্ডেশনের সহ-সভাপতি নুর নবী,ওমর ফারুক, আবদুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, ওমর ফারুক সুমন, শিক্ষা বিষক সসম্পাদক তাজুল ইসলাম, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক,দপ্তর সম্পাদক মিলন,পাঠাগার সম্পাদক সম্রাট শাহজাহান  সবুজ প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর