মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো শাবিপ্রবির শিক্ষার্থীর

  • শাবিপ্রবি প্রতিনিধি:
  • ২০২১-০৫-০৫ ১৬:০৩:২১

 

বেপরোয়া ট্রাকের চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. সাব্বির মৃত্যুবরণ করেছেন।
বুধবার (৫ মে) রাত সাড়ে নয়টার দিকে নগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার পয়েন্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মো. সাব্বির নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক আরোহী মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সাব্বির মারা যান। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাটি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল বলেন, বর্তমানে লাশটি মর্গে পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তারা আসলে লাশ নিয়ে যাবে। তাছাড়া ট্রাক এবং চালক আটক করা হয়েছে। যেহেতু সড়ক দুর্ঘটনার মামলা সরাসরি হয়ে যায়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যত ধরনের আইনি সহায়তা লাগে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশ প্রশাসন থেকে মামলা করবে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সাব্বিরের পাশে থাকবে। আমরা তার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই’।


এ জাতীয় আরো খবর