বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গোমস্তাপুরে জটিল রোগাক্রান্তদের মাঝে সরকারি চিকিৎসা সহয়তার চেক বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-০৪ ২৩:৪৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়  জটিল রোগাক্রান্তদের মাঝে সরকারি চিকিৎসা সহয়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৪ এপ্রিল) সাকলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন   স্থানীয় সংসদ সদস্য এবং বিদ্যূৎ,জ¦ালানী ও  খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জিয়োউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা,  ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। উপজেলার ২৬ রোগীর মাঝে এই চেক বিতরণ করা হয়। 
 

 


এ জাতীয় আরো খবর