কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ০৭ নং মুছাপুর ইউনিয়নে, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইযুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমূখ।