কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন, সম্পাদক শাহীন
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৪-০৪-০৪ ১৫:০৬:৪৮
- Print
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুর্নগঠন করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসিকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন শাহীনকে সাধারণ সম্পাদক করে তিন বছরের মেয়াদে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
গত ২৭ ফেব্রুয়ারী দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া এ কমিটি অনুমোদন দেন।
কমিটিতে অন্যান্য পদে সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন মুক্তা, সদস্য পদে বামনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম, সমাজসেবক আনোয়ার শাহাদাত রিয়াজ, হাজারী হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জীবন সুলতানা, ব্যবসায়ী নুরুল করিম শাহজাহান।