বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলতে ঢাকায় আসছে ভারত নারী ক্রিকেট দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৪ ১২:২৮:২০

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলতে আগামী ২৩শে এপ্রিল ঢাকায় আসছে ভারত নারী ক্রিকেট দল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে এই সিরিজ খেলতে আসছে ভারত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। 
বাংলাদেশ দলের বিপক্ষে সিরিজে থাকছে তিনটি দিবা-রাত্রির ম্যাচ। ২৮শে এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম খেলা। এরপর একদিন বিরতি দিয়ে ৩০শে এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। পরে ২ ও ৬ মে তৃতীয় এবং চতুর্থ টি-টুয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টা। এ ম্যাচ দুটি হবে সিলেট স্টেডিয়ামের আউটার ভেন্যুতে। ৯ মে শেষ ম্যাচটি মূল মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এর আগে, ২০২৩ সালে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নারী দল।


এ জাতীয় আরো খবর