বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে মানবতার জন্য দূরন্তের ইফতার ও দোয়া মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-০৩ ১১:০৯:২০

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এগিয়ে যাক দূরন্ত, এগিয়ে যাক মানব সেবা এস্লোগানকে বুকে লালন করে নোয়াখালী কোম্পানীগঞ্জের আলোচিত সেচ্চাসেবী সংগঠন মানবতার জন্য দূরন্তের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকালে বসুরহাট বাজারের আজমিরী রেস্টুরেন্টে
মানবতার জন্য দূরন্তের পরিচালক হাসান আল মামুনের
সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মানবতার জন্য দূরন্তের উপদেষ্টা পরিষদের সদস্য তৌফিকুল ইসলাম তারেক।
বিশেষ ছিলেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী,বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুর্মিন,চরপার্বতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার নুর আলম মামুন,কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: শহীদ উল্যাহ খোকন,
প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সদস্য কামরুল হাসান রুবেল,
মানবতার জন্য দূরন্তর পরিচালনা পরিষদের দেলোয়ার হোসেন,ছালা উদ্দিন রানা প্রমূখ।
এসময় পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শামছুল আরেফিন মাছুম।

 


এ জাতীয় আরো খবর