কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তাসলীমা ফেরদৌসী, উপজেলা
সমাজসেবা অফিসার মো: মাঈন উদ্দীন,উপজেলা মৎস অফিসার আশরাফুল ইসলাম সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বাবু অজিত কুমার রায়,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,
উপজেলা সমবায় অফিসার মো: সোহরাব হোসেন, থানার অফিসার আক্তার হোসাইন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন বিএসসি, সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ।