বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফটিকছড়িতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৪-০২ ২২:৪১:২৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো  প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ আল আমিন (৩) ও  ইয়াছিন আরফাতের ছেলে মো. হাদিদ (৪)। সম্পর্কে তারা চাচাতো ভাই। আজ (মঙ্গলবার)  দুপুর ১২ টার দিকে  পশ্চিম বড় বেতুয়া হাজ্বী মকবুল আহমদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। 
স্থানীয় ইউনিয়ন পরিষদ  সদস্য মো. আবদুল হাকিম জানান,  শিশু দুটি বাড়ির পাশে খেলা করছিলো। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে পাশের ডোবায় তাদের  ভাসতে দেখা যায়৷ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 
একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।


এ জাতীয় আরো খবর