চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে নিখোঁজের দু’দিন পর পারভেজ আহমেদ নামে ১৪ বছরের এক কিশোরের রক্তাত্ব মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় পারভেজের ডানচোখ ওপড়ানো,মাথায় ধারাল অস্ত্রের কোপ ও ডানহাতের ঘাড় থেকে কনুই পর্যন্ত মাংস কাটা ছিল। পরিবার,স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২ এপ্রিল) সকাল ৮টার দিকে স্থানীয়রা চৌডালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাগবাড়ি গ্রামের অদুরে নিস্তারপুর নামক এলাকায় আমবাগান ও আখক্ষেত বেষ্টিত বিলের মধ্যেকার সড়কের পাশে পারভেজের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পারভেজ গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শুক্রবাড়ি বাজার এলাকার দুলাল আলীর ছেলে ও চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্র ছিল। অবসরে পারভেজ তার পিতার ব্যাটারীচালিত রিক্সাভ্যান চালাত। মরদেহ উদ্ধারের সময় পারভেজের সাথে থাকা মোবাইল ফোন পাওয়া গেলেও ভ্যানটি বিকাল পর্যন্ত পাওয়া যায় নি।
সুত্রগুলো আরও জানায়,গত রবিবার(৩১ মার্চ) সন্ধ্যায় চৌডালার উদয়নগর লইল্যাপাড়া বাজার হতে ভ্যান নিয়ে বাড়ি আসার পথে পারভেজ নিখোঁজ হয়। পবিাবারের সদস্যরা ওই রাতে তাকে অনেক খুঁজেও না পেয়ে পর দিন গত সোমবার(১ এপ্রিল) গোমস্তাপুর থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে এটি সুপরিকল্পিত হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। শুধ ভ্যান কেড়ে নেবার জন্যই একটি কিশোরকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। কিশোরের পারিবারিক কোন শত্রæতার কথা এখনও জানা যায় নি। সিআইডি ও পিবিআই এর ফরেনসিক ও ক্রাইমসিন দলগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত রবিবার সন্ধ্যায় নিখোঁজ হলেও তাকে গত সোমবার দিবাগত রাতে হত্যা করা হয়েছে বলে মরদেহ দেখে অনুমান করা হচ্ছে। ওই কিশোরকে নিখোঁজের পরদিন কোথাও আটকে রেখে নির্যাতণ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা নজরুল।
পারভেজের চাচা আল-আমিন বলেন, তাদের কোন পূর্ব শত্রæতা ছিল না। নিখোঁজের রাতে প্রায় পৌনে ২টা পর্যন্ত পারভেজের মোইলে রিং হলেও কেউ রিং ধরে নি।