বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকান্ডে ভস্মীভূত ৮টি দোকান,অর্ধকোটি টাকা ক্ষতির দাবি

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-০২ ২১:৫১:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর বাজারে (কাঁচা বাজার) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে ৮টি দোকান। এর মধ্যে ৫টি মুদিখানা,২টি মসলা ও ১টি কসমেটিক্স এর দোকান রয়েছে। ব্যবসায়ীরা ক্ষতির পরিমান অর্ধকোটির বেশি টাকা দাবি করেছেন ।
গত সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে(২এপ্রিল, মঙ্গলবার) মূল শিবগঞ্জ বাজারের একটি ৬ দোকানের একটি টিনশেড মার্কেটে আগুণের সূত্রপাত ঘটে। পরে যা নীচের আরও দুটি দোকানে ছড়ায়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যাওয়া একটি ইউনিট সহ ৩টি ইউনিট আড়াইঘন্টার চেষ্টায় মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় ফারুক হোসেন,মোহাম্মদ আলী,সোহবুল হক, আশরাফুল ও অপর এক ব্যবসায়ীর মুদির দোকান ও গোডাউন, মাহমুদুল ও রুহুল নামে দুজনের মসলা  এবং সুমনের কসমেটিক্স দোকান।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ কাদেরী কিবরিয়া বলেন, অগ্নিকান্ডে ১৮ লক্ষ টাকার ক।সতি হয়েছে বলে প্রাথমিক প্রতিবদেন করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যূতিক গোলোযোগ হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলেও ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পানির কোন উৎস না থাকায় আগুন নেভাতে কিছু দেরি হয়েছে বলে তিনি স্বীকার করেন। শিবগঞ্জের ইউএনও.এসি ল্যান্ড,পৌর মেয়র, পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিস্টরা ঘটনাস্থলে ছিলেন।
ইউএনও উজ্জল হোসেন বলেন, অগ্নিকান্ড ভয়াবহ ছিল। ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তাঁরা প্রত্যেকে ৫/৬ লক্ষ টাকা করে ক্ষতির দাবি করেছেন। ক্ষতি নিরুপণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসকে দায়িত্ব দেয়া হয়েছে। 
 

 


এ জাতীয় আরো খবর