সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে দেশের ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে-ইসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০১ ১৪:১৭:৩৮

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে দেশের ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১ এপ্রিল) কমিশনের ৩০তম সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, প্রথম ধাপের নির্বাচনের মতো দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়নপত্র অনলাইনে জমা দেবে। একইসঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
তিনি জানান, কমিশন উপজেলা পরিষদের চারটি ধাপে নির্বাচন করার পরিকল্পনা করেছে। সেখানে প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়েছে। আজকে দ্বিতীয় ধাপের তফসিল চূড়ান্ত হয়েছে। সে অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। এরপর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ মে। সবশেষ ভোটগ্রহণ হবে ২১ মে।
জাহাংগীর আলম বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯টি জেলায় ইভিএম ব্যবহার করা হবে। বাকি জেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 


এ জাতীয় আরো খবর