আজ রোববার (৩১ শে মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার সুস্ত্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল।
রাজধানীতে একটি ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। তার বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তা প্রচার করতে হবে। তার সম্পর্কে বিভিন্ন তথ্য সম্বলিত পুস্তক নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘আজকে দেশে উন্নয়নের গান গায় সরকার। এই উন্নয়ন জিয়াউর রহমান শুরু করেছিলেন। তিনি স্বল্প সময়ে বিপ্লব ঘটিয়েছিলেন।’
সরকারের একদলীয় শাসন প্রতিহত না করলে দেশের স্বাধীনতা থাকবে না বলেও জানান তিনি।