চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জেলায় দারিদ্র বিমোনে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডে বিত্তশালীদের নিকট থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যে জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩১ মার্চ) দুপরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা যাকাত ফান্ডের সভাপতি একেএম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইফা,চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো.আশরাফুজ্জামান। সেমিনারে অংশ নেন ইফা কর্মী সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ ।