মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৪-০৩-২৯ ২২:৩০:৫৭

সখীপুর (টাঙ্গাইল )প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সজিবুল ইসলাম সুজন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। আগামী ১৫ এপ্রিল তাঁর বাবা হওয়ার কথা থাকলেও সন্তানের মুখ দেখার আগেই তাঁর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোড়াই-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন সখীপুর উপজেলার বড়চওনা চটানপাড়া গ্রামের আবদুল বাছেদ মেলেটারির ছেলে। সুজন বড়চওনা বাজারের ব্যবসায়ী ছিলেন। আগামী ১৫ এপ্রিল সুজনের অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসব হওয়ার কথা ছিল। কিন্তু সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হয় তাঁর।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন সুজন। রাত ৮টার দিকে গোড়াই-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর