মহেশখালী কক্সবাজার ২৯ শে মার্চ ২০২৪
দ্বীপ উপজেলা মহেশখালীতে চোরাই ফোন উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে মহেশখালী থানার চৌকস অফিসার এএস আই নুর উদ্দিন হঠাৎ একের পর পর মিলছে চোরাই ফোন।
গত দুই মাসের ব্যবধানে ১টি আই ফোন সহ প্রায় একশতাধিক চোরাই ফোন উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে-
মহেশখালী থানার চৌকস অফিসার এএস আই নুর উদ্দিন। বিস্মিত ফোনের মালিকরাও। ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তারা। কয়েক দফা হাতবদল হয়ে এসব ফোন চলে গিয়েছিলো দেশের বিভিন্ন স্থানে।
চুরি ছিনতাই হওয়া এবং হারিয়ে যাওয়া ১ টি আই ফোনসহ প্রায় একশতাধিক উদ্ধার কৃত মোবাইল ফোন
ইতিপূর্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তীর নির্দেশ মতে পর্যাক্রমে প্রকৃত মালিকের হাতে তুলে দেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মোবাইল ফোনের মালিক বলেন-
আমি কোনদিন কল্পনাও করিনি যে আমার ফোনটি আমি ফিরে পাব।
আমার নিকটাত্মীয় ফোনটি আমাকে উপহার দিয়েছিল। সেই আত্মীয় এখন আর পৃথিবীতে নেই কিন্তু তার উপহার দেওয়া ফোনটি আমার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই ব্যবহার করতেছিলাম।
কিন্তু সেই ব্যবহার করা ফোনটি আমার হঠাৎ করে হারিয়ে যায়। পরবর্তীতে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি আবার সেই স্মৃতির ফোনটি ফিরে পাবো।
অবশেষে মহেশখালী থানার সহযোগিতায় আমি আমার ফোনটি ফিরে পেয়েছি। বেশ কয়েকজন হাত বদল হয়ে ফোনটি চলে গিয়েছিল দেশের অন্যপ্রান্তে।
অবশেষে মহেশখালী থানার এএস আই নুর উদ্দিন আমাকে ডেকে আমার ফোন আমার হাতে তুলে দিয়েছে এতে আমি খুব আনন্দিত।
মহেশখালী থানা পুলিশ যে মানুষের জন্য কাজ করে এবং মানুষের পাশে থাকে সেটারই বাস্তব প্রমাণ দিয়েছে এএস আই নুর উদ্দিন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমাকে আমার ফোনটি ফিরিয়ে দেওয়ার জন্য।
মোবাইল ফোন যে হারিয়ে গেলেও ফিরে পাওয়া সম্ভব সেটি দেখিয়েছে মহেশখালী থানা পুলিশ।
এ ব্যাপারে মহেশখালী থানার এএস আই নুর উদ্দিন বলেন-
মোবাইল ফোন হারিয়ে যখন কোনো ব্যক্তি মহেশখালী থানা পুলিশের কাছে আসে তখন তাদের আকুতিটা আমাদের অনেক টাচ করে।
তাদের আকুতিটা বুঝে যখন হারোনো ফোন ফিরিয়ে দিতে পারি, তখন আমাদেরও আত্মতৃপ্তি কাজ করে।
অনেকে ফোন কিনেছিলেন টিফিনের টাকা বাঁচিয়ে, কেউবা পেয়েছেন উপহার হিসেবে। চুরি বা হারানোর পর সবাই থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। আশা ছেড়ে দিলেও, হঠাৎ ফোন ফিরে পেয়ে খুশি সবাই।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন-
মোবাইল ফোন বহনে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।দেশের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। মোবাইল দিয়ে নানা ধরণের অপরাধ সংগঠিত হচ্ছে। তাই মোবাইল সেট কেনার ক্ষেত্রে নিশ্চিত হয়ে, রশিদের মাধ্যমে কিনে ব্যবহার করা উচিত। বিশেষ করে পুরোনো মোবাইল কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বল করা উচিত। কোন মামলা সংক্রান্ত মোবাইল অপরাধীর কাছ থেকে কিনে ব্যবহার করলে আইনিভাবে বড় কোন মামলাতে ফেঁসে যাওয়ার ঝুঁকি রয়েছে ফোন গুলো উদ্ধার হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে।
উদ্ধার হওয়া মোবাইলফোনগুলো আনতে আমাদের অনেক পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। তারপরও যে আমরা আনতে পারছি, আনার পর ভুক্তভোগীদের মুখে যে হাসি দেখতে পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।