মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কুয়েটের অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে মাহে রমজানের আলোচনা অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৪-০৩-২৮ ২১:৫৫:২৩

২৮ মার্চ, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ২৮ মার্চ বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের মাল্টিপারপাস কক্ষে পবিত্র মাহে রমজানের আলোচনা, দুআ ও কুরআন এ  হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন।
 

 


এ জাতীয় আরো খবর